শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

স্কুল-কলেজ খুললে দুই মাস বন্ধ থাকবে পরীক্ষা-মূল্যায়ন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা প্রাদুর্ভাবের কারণে প্রায় দুই বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আগামী ১২ সেপ্টেম্বর থেকে সীমিত আকারে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু হবে। শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপ তৈরি হওয়ায় দুই মাসের মধ্যে কোনো ধরনের আনুষ্ঠানিক পরীক্ষা ও মূল্যায়ন না করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

সম্প্রতি প্রকাশিত মাউশির গাইডলাইনে দেখা গেছে, করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পরিচালনা বিধিমালার মধ্যে ১৯টি নির্দেশনা জুড়ে দেওয়া হয়েছে। তার মধ্যে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরবর্তী দুই মাসের মধ্যে কোনো ধরনের পরীক্ষা ও মূল্যায়ন করা যাবে না।

এছাড়াও প্রথম এক বা দুই সপ্তাহ পাঠ্যক্রমভিত্তিক শিখনের ওপর গুরুত্ব না দিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পরিকল্পনা গ্রহণ ও সে বিষয়ে প্রত্যেক শ্রেণির শ্রেণিশিক্ষকদের জানানোর জন্য যথাযথ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও স্কুল খোলার পর অ্যাসেম্বলি না করতে নির্দেশ দিলেও সীমিত আকারে শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

গাইডলাইনে বলা হয়েছে, ক্লাসের শুরুতে শ্রেণিশিক্ষক পাঁচ মিনিট মোটিভেশনাল ব্রিফিং দেবেন। যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি, শারীরিক দূরত্ব, হাত ধোঁয়ার সঠিক নিয়ম, মাস্ক পরার নিয়ম, হাঁচি-কাশির শিষ্টাচার, কফ ও থুথু ফেলার শিষ্টাচার ইত্যাদি বিষয়ে কথা বলবেন।

শিক্ষার্থীদের স্কুলে আসার জন্য উৎসাহী করতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম কয়েকদিন (একাধিক শিফটে বা একাধিক দিনে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে আনা হলে) স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বিশেষভাবে স্বাগত জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান জাগো নিউজকে বলেন, করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্কুল খুলে পরীক্ষা-মূল্যায়ন করা হলে শিক্ষার্থীদের ওপর চাপ তৈরি হবে। এমনিতে তারা পরীক্ষার কথা শুনলেই এক ধরনের চাপ অনুভব করে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এমন চাপে পড়ুক সেটা আমরা চাই না। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠান চালুর দুই মাসের মধ্যে কোনো পরীক্ষা না নেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023