শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শেরপুরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বগুড়ার শেরপুরে সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সঙ্গে আগামী তিন বছরের জন্য আট সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব ও সাধারণ সম্পাদক নূরে আলম সানি স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এদিকে ঘোষিত কমিটিতে ছাত্রদলের দুই নেতাকে পদ দেওয়ার অভিযোগ এনে ওই কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পদবঞ্চিত স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

সদ্যঘোষিত স্বেচ্ছাসেবক লীগের সুঘাট ইউনিয়ন কমিটির নেতারা হলেন সভাপতি পদে আব্দুল হান্নান খান, সহসভাপতি রিয়াজুল ইসলাম রাব্বী, সাধারণ সম্পাদক পদে ইমরান সরকার রবি, যুগ্ম সম্পাদ পদে সেলিম রেজা ও নুরন্নবী হাসান চয়ন, সাংগঠনিক সম্পাদক পদে একেএম রঞ্জু আহম্মেদ, প্রচার সম্পাদক ফিরোজ আহম্মেদ এবং সদস্য সাগর কুমার পাল।

এর মধ্যে দুই নেতা সেলিম রেজা ও রঞ্জু আহম্মেদ ছাত্রদলের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত বলে অভিযোগ তোলা হয়েছে। এমনকি ঘোষিত ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন পদ বঞ্চিত স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। স্থানীয় জোরগাছা বাজার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এতে স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিলুপ্ত হওয়া সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেকলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাদু ও সাধারণ সম্পাদকন আতিকুর রহমান রঞ্জু অভিযোগ করে বলেন, কাউকে কোনো কিছু না জানিয়েই তাদের কমিটিকে বিলুপ্ত করা হয়। এটি দলের নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী। এছাড়া ঘোষিত কমিটির গুরুত্বপূর্ণ দুটি পদে বিএনপি পরিবারের সন্তানদের স্থান দেওয়া হয়েছে। এমনকি ওই ব্যক্তিরা ছাত্রদলের রাজনীতির সঙ্গেও জড়িত বলে দাবি করেন। তাই অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তারা।

বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব বলেন, বেশ কিছুদিন ধরেই স্বেচ্ছাসেক লীগের সুঘাট ইউনিয়ন শাখার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। পূর্বের কমিটির সব নেতাই প্রায় নিস্ক্রিয়। তাই ওই ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেইসঙ্গে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে দুইজন নেতার বিরুদ্ধে পূর্বের কমিটির নেতারা অভিযোগ তুলেছেন। ইতিমধ্যে অভিযোগটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছেন।  অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে অবশ্যই তাদের বাদ দিয়েই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান এই স্বেচ্ছাসেবক লীগ নেতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023