শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

এবার এইচএসসি পরীক্ষা দেবে ১৪ লাখ ৭ হাজার শিক্ষার্থী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শেষ হয়েছে। এতে ১৪ লাখ ৭ হাজার ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন ও নির্ধারিত ফি জমা দিয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। সে হিসাবে গত বছরের তুলনায় এবার ৪১ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় বসতে যাচ্ছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এসএম আমিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, গত বছরের চেয়ে এবার বেশি সংখ্যক শিক্ষার্থী এইচএসসির ফরম পূরণ করেছেন। আগামী ডিসেম্বরের মাঝামাঝি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

করোনা পরিস্থিতিতে সরকারের কঠোর বিধিনিষেধের কারণে এবার কয়েক দফায় এইচএসসির ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হয়। পরে ১২ আগস্ট থেকে ফরম পূরণ শুরু হয়ে ৪ সেপ্টেম্বর শেষ হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছেন ৩ লাখ ৭ হাজার ৪৭৮ জন। বরিশাল বোর্ডে ৬৬ হাজার ৯৭৮, চট্টগ্রাম বোর্ডে ৯৬ হাজার ৮১২, কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭১১, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৩০৬, যশোর বোর্ডে ১ লাখ ২৮ হাজার ৪৫৬, ময়মনসিংহ বোর্ডে ৬৯ হাজার ৩০৭, রাজশাহী বোর্ডে ১ লাখ ৪৬ হাজার ৪৬৯ ও সিলেট বোর্ডে ফরম পূরণ করেছেন ৬৬ হাজার ১০১ জন। এছাড়া মাদরাসা বোর্ডে ১ লাখ ১১ হাজার ১৩৭ ও কারিগরিতে ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৫ জন।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘যারা ২০২১ সালে এসএসসি-এইচএসসি আর আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী তারা প্রতিদিন ক্লাসে আসবে। এছাড়া অন্যান্য ক্লাস একদিন চলবে। একইভাবে প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে প্রতিদিন ও অন্যান্য ক্লাস সপ্তাহে একদিন চলবে।’

করোনা মহামারিতে গত বছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল ঘোষণা করা হয়। এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023