শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

রাজশাহী মেডিকেলে আরও ১০ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনই মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। তাদের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন ও নওগাঁর তিনজন।

এদিকে, ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৫১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮২ জন। মোট ২৮৬টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১৩৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৪৯টি নমুনা পরীক্ষায় ২২ জনের রিপোর্ট পজিটিভি এসেছে। অন্যদিকে রামেক পিসিআর মেশিনে ৪৮১টি নমুনা পরীক্ষায় ৮৫ জনের রিপোর্ট পজিটিভ আসে। নমুনা পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৪ দশমিক ৯৫ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023