শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পরিস্থিতির বিবেচনায় ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা পরিস্থিতির বিবেচনা করে আগামী ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা। সোমবার (৬ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ কথা জানান।

তিনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আয়োজন করা হবে। তবে মোট কতটি বিষয় পরীক্ষা নেওয়া হবে সেটি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় সিলেবাস সংক্ষিপ্ত করে ছয়টি বিষয়ে পরীক্ষার আয়োজনও করা হতে পারে, আবার যদি তাও সম্ভব না হয় তবে বিষয় কমিয়ে পরীক্ষা নেওয়া হতে পারে।

দেশে করোনা শনাক্তের হার ১০ শতাংশে নেমে আসায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রতিদিন সব শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পাচ্ছে না। সেই সঙ্গে ক্লাসে যাওয়ার সময় শিক্ষার্থীদের বেশ কিছু নিয়মকানুন মানতে হবে। এর মধ্যে, ১২ সেপ্টেম্বর শুরুর দিন চার-পাঁচ ঘণ্টা ক্লাস হবে। পর্যায়ক্রমে ক্লাসের সংখ্যা বাড়বে। প্রতিটি প্রতিষ্ঠানকে চেকলিস্ট পূরণ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। স্কুলে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে প্রবেশ করাতে হবে। স্কুলে আপাতত কোনো অ্যাসেম্বলি হবে না। তবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা খেলাধুলা চলবে, যাতে শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থানে থাকতে পারে।

এছাড়া মহামারি করোনার সংক্রমণের কারণে স্থগিত থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে আগামী ৮ সেপ্টেম্বর থেকে সশরীরে শুরু হচ্ছে। রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা ৮ সেপ্টেম্বর এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023