শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

নেশার টাকা না পেয়ে বাবাকে খুন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক
নেশার টাকা না দেওয়ায় রাজশাহীতে ছুরি দিয়ে আঘাত করে বাবাকে খুন করার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে মহানগরীর রাজপাড়া ধানাধীন অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছেলে মুমিনুল ইসলাম পিয়াসকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. জুয়েল (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মাদক কেনার জন্য পিয়াস তার বাবার (জুয়েল) কাছে টাকা চায়। এ সময় টাকা দিতে আপত্তি জানালে ছেলে পিয়াস ঘর থেকে ছুরি এনে জুয়েলকে উপর্যুপরি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের অন্য স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে। এজন্য পিয়াস পালাতে পারেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।’

ওসি আরও বলেন, ‘ছেলেকে থানায় হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এ ঘটনায় থানায় একটি হত্যামামলা দায়েরের প্রস্ততি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023