শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পিইসি-জেএসসি-জেডিসি পরীক্ষার প্রস্তুতি থাকবে: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকস্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পিইসি-জেএসসি-জেডিসি পরীক্ষা এবং অন্য শ্রেণিগুলোর বার্ষিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি থাকবে।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, পিইসি (প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী), জেএসসি, জেডিসি পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি আমাদের নেওয়া থাকবে। অবস্থা পর্যবেক্ষণ করে যদি দেখি পরীক্ষাগুলো নেওয়া সম্ভব, তাহলে আমরা নেব ইনশাল্লাহ।

বার্ষিক পরীক্ষা নেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগে খুলি। সেই পরিস্থিতি যদি থাকে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা যদি আমরা নিতে পারি তাহলে বার্ষিক পরীক্ষা নেওয়া বিষয় না। আশা করি, সংক্রমণের হার বাড়বে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023