শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দুপচাঁচিয়ায় অর্ধশতাধিক শ্রমিকের জাতীয় শ্রমিকলীগে যোগদান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া উপজেলা কার-মাইক্রো চালক সমিতির অর্ধশতাধিক নেতাকর্মীরা জাতীয় শ্রমিকলীগ দুপচাঁচিয়া উপজেলা শাখায় যোগদান করেছেন। এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, আ’লীগ নেতা সোহেল মাহমুদ সূজা জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সহসাধারণ সম্পাদক রেজাউল করিম খান, নূর খান, দপ্তর সম্পাদক মাহবুর আলম টুলু, শাজাহানপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মতিউর রহমান টুকু, দুপচাঁচিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ রাজা, আব্দুস সালাম, শ্যামল চন্দ্র মহন্ত, দুপচাঁচিয়া পৌর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাসান আলী, তালোড়া পৌর জাতীয় শ্রমিকলীগের সভাপতি শাহীন প্রাং, সাধারণ সম্পাদক সাগর প্রাং, উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক দেলোয়ার সরদার, সদস্য সচিব সোহেল রানা রাজু, ছাত্রলীগ নেতা সোলাইমান প্রাং সৌরভ, যোগদানকারী কার-মাইক্রোবাস চালক সমিতির উপদেষ্টা আকরাম হোসেন, আজাদ খান, মজনু প্রাং, সহসভাপতি আতোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। এদিন কার-মাইক্রোবাস চালক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক শ্রমিক নেতৃবৃন্দের হাতে ফুলেল তোড়া দিয়ে জাতীয় শ্রমিকলীগ দুপচাঁচিয়া উপজেলা শাখায় যোগদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023