শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনার সংক্রমণ ও মৃত্যু কমেছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২জনের মৃত্যু হয়েছে। জেলার দুইটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য একজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ১৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৬দশমিক ৬২শতাংশ। গতদিনের চেয়ে সংক্রমণ ৫ শতাংশ কমেছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক রোববার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

ডাঃ সাজ্জাদ জানান, করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন- সদরের নূর জাহান(৭০)। নতুন একজন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৬৮জন দাঁড়ালো।

ডা. সাজ্জাদ আরও জানান, শনিবার মোট ২৮৭টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এছাড়া একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে একজন এবং এন্টিজেন পরীক্ষায় ৭জন করোনা পজিটিভ ছিলেন।

নতুন আক্রান্ত ১৯জনের মধ্যে সদরে ১৬ এবং বাকি তিনজন শাজাহানপুরের বাসিন্দা।

ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ১০৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০হাজার ৩৩৯জন এবং ১০২জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023