রাজশাহী মেডিকেলে করোনায় একদিনে মৃত্যু ১০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

গত একদিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গে ১০ জন মারা গেছেন। একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায় আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দ্বিগুণ।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬৩ জন। করোনা উপসর্গ নিয়েও ভর্তি রয়েছেন ৬৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৯ জনের। এ ছাড়া গত একদিনে ভর্তি হয়েছেন ২৭ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন।

গত একদিনে সর্বোচ্চ পাঁচজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ১৪ নম্বর ওয়ার্ডে ৩ জন, ১৭ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

পরিচালক জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৪২।

বর্তমানে রাজশাহীর ৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৮ জন, নাটোরের ১৯ জন, নওগাঁর ৯ জন, পাবনার ১৩ জন, কুষ্টিয়ার ৮ জন, চুয়াডাঙ্গার ৩ জন, জয়পুরহাটের একজন এবং মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023