শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ার শিবগঞ্জ বিহারে নারীকে যৌন হয়রানি, ভন্ড তান্ত্রিক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে তান্ত্রিক পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ সহ নিঃসন্তান নারীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে এক ভন্ড তান্ত্রিক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, বিহার ইউনিনের বিহার ফকির পাড়া গ্রামের আহাজার আলী ফকিরের ছেলে রুম্মান হাসান (২৪) নিজেকে তান্ত্রিক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সে আধ্যাতিক জগতের জ্ঞান লাভ করেছে বলে নিজেকে জাহির করে। যাদু বিদ্যার মাধ্যমে কথিত তান্ত্রিক মানুষের সকল রোগ ভাল করে বলে জানা যায়। ওই তান্ত্রিকের চিকিৎসা নেওয়া এমন কিছু রোগীর সাথে কথা বলে জানা যায়, এখানে যারা চিকিৎসা নিতে আসেন তারা অধিকাংশ নারী এবং নিঃসন্তান ও প্রবাসীর স্ত্রী। সুযোগ বুঝে এই প্রতারক কথিত তান্ত্রিক ঔষধের পরিবর্তে যৌন উত্তেজক তরল দ্রব্য খাওয়ায়ে দিয়ে, জ্বিন হাজিরের নামে ঘরের বাতি নিভিয়ে দিয়ে অসহায় নারীকে যৌন হয়রানি করে থাকে। শুধু তাই নয় এই কথিত তান্ত্রিক ধর্নাঢ্য রোগী পেলে চিকিৎসার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশ জানতে পেরে শনিবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ঔষুধ, যাদুর ঝুলি ও মানুষের মাথার খুলি সহ তাবিজ কবজ উদ্ধার করে। এ বিষয়ে তান্ত্রিকের প্রতারণার শিকার চককানু গ্রামের জনৈক স্বাধীন আলী কে প্রতারণার মাধ্যমে অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে এমন গুজব ছড়িয়ে অর্থ আদায়ের চেষ্টা অভিযোগের প্রেক্ষিতে ওই তান্ত্রিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, কথিত তান্ত্রিক এলাকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে ও মহিলাদের সঙ্গে যৌন হয়রানি সহ বিভিন্ন অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে ওই প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023