শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিবর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর এলাকার আন্তর্জাতিক পিলার ১০৫৪-এর কাছে এ গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রৌমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শহিবর রহমান দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত এরাজ আলীর ছেলে। তিনি কাউনিয়ারচর গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

সীমান্তবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে শহিবর রহমানসহ কয়েকজনের একটি দল সীমান্তে গরু চোরাচালানের উদ্দেশে যায়। এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশি ওই দলকে উদ্দেশ করে গুলি ছোড়ে। এতে বুকের বাঁ-পাশে গুলিবিদ্ধ হন শহিবর। পরে সঙ্গের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে প্রাণ হারান শহিবর। শনিবার সকালে পুলিশ শহিবরের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়ন সদর দফতরের হাবিলদার সহকারী মুকিব জানান, শনিবার ভোর রাতে সীমান্তে তিন-চার রাউন্ড গুলির শব্দে সীমান্তের সংশ্লিষ্ট এলাকায় বিজিবি টহল দল নৌকা নিয়ে গিয়ে কাউকে দেখতে পায়নি। পরে স্থানীয়দের মারফত শহিবর রহমানের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশকে জানায় বিজিবি।

বিজিবি সদস্য মুকিব বলেন, ‘গুলির শব্দ শুনতে পেলেও বিষয়টি বিএসএফের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।’

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ‘নিহত শহিবরের পরিবারের দাবি, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিল। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023