শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যানজটমুক্ত ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে : হাইওয়ে পুলিশ সুপার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

 প্রেস রিলিজ

সকলের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের উদ্যোগে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দদের নিয়ে শনিবার বেলা ১২ টায় শহরের চারমাথা সেঞ্চুরী মোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের অতি: পুলিশ সুপার আবু হায়দার মো: ফয়জুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান চৌধুরী, ওসি শাজাহান আলী, ওসি খায়রুল ইসলাম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি ও জেলা মোটর মালিক গ্রæপের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, বগুড়া জেলা মোটর মালিক গ্রæপের সভাপতি শাহ্ আখতারুজ্জামান ডিউক, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, আন্ত: জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান মন্ডল, দিনাজপুরের পরিবহন নেতা গোলাম রব্বানী, রংপুর জেলার আলহাজ¦ মজিবর রহমান, এম ফারহান জিহান, চাপাইনবাবগঞ্জ জেলার কেএম লুৎফর রহমান, রাজশাহী জেলার মনিরুল ইসলাম, আবুল কালাম, বগুড়ার পরিবহন নেতা তৌফিক হাসান ময়না, শফিকুল ইসলাম, খোরশেদ আলম, রাসেল মন্ডল, বাবর আলী মোল্লা, শেখ জালাল উদ্দিন প্রমুখ।

সভায় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন বলেন, যানজটমুক্ত ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার নিরাপদ সড়ক তৈরী করা এবং মানুষকে যানজট মুক্ত সড়ক উপহার দেয়া, নির্বিঘেœ যেন পরিবহন চলাচল করতে পারে, সেলক্ষ্যে হাইওয়ে পুলিশ কাজ করছে। পরিবহন মালিক-শ্রমিকসহ সকলে মিলে কাজ করলে সড়কে শৃঙ্খলা নিশ্চিতসহ নিরাপদ সড়ক নিশ্চিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023