শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আমজাদ হোসেন (৫০) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমজাদ হোসেন সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক গৃহবধূর স্বামী মানসিক প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন আমজাদ। এক পর্যায়ে ৪ আগস্ট ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে তার বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ওই গৃহবধূ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মামলার পর অপরাধীকে ধরতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের গোয়েন্দা দল ও কয়েকটি আভিযানিক দল। এক পর্যায়ে গোপন সাংবাদের ভিত্তিতে শহরের সাতমাথা এলাকা থেকে আমজাদকে গ্রেফতার করা সম্ভব হয়।

বগুড়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, ঘটনার পর থেকেই বিভিন্ন জেলায় আত্মগোপন করে ছিলেন অভিযুক্ত আমজাদ হোসেন। তার বিরুদ্ধে এলাকার জনসাধারণের আরও অনেক অভিযোগ রয়েছে। আমজাদ হোসেনকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023