শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় ট্রাক চাপায় গার্মেন্টস কর্মী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ট্রাক চাপায় রাজকুমার দেবনাথ রিপন (৩৬) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া -ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন বগুড়ার সান্তাহারের বাদল চন্দ্র দেবনাথের ছেলে। তিনি ঢাকার মহাখালীতে একটি পোশাক তৈরী কারখানায় সুইং অপারেটর পদে কাজ করতেন।

শুক্রবার সকালে রিপন দেবনাথ বাড়িতে ছুটি কাটিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় টিএমএসএস ফিলিং স্টেশনে কাছে পৌঁছান। এসময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় তিনি মহাসড়কে পড়ে যান। এরপর ওই ট্রাকের পিছনের চাকা রিপনের মাথার উপর দিয়ে যায়। এতে হেলমেটের মধ্যেই তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেন।

হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সকালে মহাসড়কে যানবাহন কম থাকায় ট্রাকটি দ্রুত সময়ে পালিয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023