শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

ধুনটে সংস্কার কাজ শেষ না হতেই ফের স্পারে ভাঙন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

সংস্কার কাজ শেষ না হতেই বগুড়ার ধুনটে যমুনা নদীর বাঁধ রক্ষায় নির্মিত বানিয়াজান স্পারের আরো পাঁচ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে।

পানির তোড়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে চতুর্থ দফায় এই স্পারে ভাঙন শুরু হয়। এনিয়ে স্পারের প্রায় ৮৫ মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ আশপাশের বসতি এলাকা।

সরেজমিনে দেখা যায়, স্পারের সামনের দিকের ঢালাই করা অংশ থেকে মাটির তৈরি অংশ আলাদা হয়ে গেছে। আর ওপরের অংশ পুরোটাই নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে স্পারের ঢালাই করা অংশ। পানি বাড়ার পাশাপাশি স্রোত বেড়ে গেলে স্পারের সামনের অংশও নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় সবুজ হোসেন, লিয়াকত আলী ও হযরত আলীসহ অনেকের অভিযোগ, ধসে যাওয়া স্থানে ধীর গতিতে মেরামত কাজ করছিলো পানি উন্নয়ন বোর্ড। এ কারণে পানির প্রবল চাপে বার বার স্পার ভেঙে নদীতে বিলীন হচ্ছে। সময় মতো টেকসই মেরামত কাজ করা হলে স্পারটি বারবার এভাবে ভাঙতো না।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ সহকারী প্রকৌশলী আসাদুল হক জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বানিয়াজান স্পারের ভাঙন ঠেকাতে নিরলসভাবে চেষ্টা করা হচ্ছে। কিন্ত পানি বাড়ার কারণে স্পারটি টিকছে না।

জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদীর ভাঙন ঠেকাতে ২০০৩ সালে ১১ কোটি টাকা ব্যয়ে স্পারটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এরপর থেকে নদীর পানি অনেক দূর দিয়ে প্রবাহিত হওয়ায় ঝুঁকিমুক্তি ছিল স্পারটি। কিন্ত সম্প্রতি নদীতে চর জেগে ওঠায় গত ৫ আগস্ট পানির তোড়ে ভেঙে যায় স্পারের ২০ মিটার অংশ। এরপরই পানি উন্নয়ন বোর্ড সেখানে শুরু করে মেরামত কাজ। তবুও স্পারের ভাঙন থামানো যাচ্ছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023