রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় দুই জন, উপসর্গে তিন জন এবং করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন দুই জন।

বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে সর্বোচ্চ ৬ জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে মারা গেছেন একজন।

তিনি আরও জানান, মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচ জন পুরুষ এবং দুই জন নারী। তাদের মধ্যে চার জনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী তিন জন মারা গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023