শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

অক্সিজেন প্লান্ট নিয়ে ভারতীয় যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের জন্য দুটি পরিপূর্ণ অক্সিজেন প্লান্ট এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতীয় যুদ্ধ জাহাজ আইএনএস সাভিত্রি চট্টগ্রাম বন্দরে এসেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভারতের বিশাখাপত্তম বন্দর থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভারত সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে দুটি অক্সিজেন প্লান্ট নিয়ে আসে যুদ্ধ জাহাজটি।

নৌবাহিনী সূত্র জানায়, আইএনএস সাভিত্রি বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি এবং ঢাকা মেডিকেল কলেজের জন্য একটি পরিপূর্ণ অক্সিজেন প্লান্ট নিয়ে এসেছে। সকাল ১০টায় চট্টগ্রাম নৌবাহিনী জেটিতে এই অক্সিজেন প্লান্ট হস্তান্তর করেন আইএনএস সাভিত্রি যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন কমান্ডার এন রবি সিং।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে অক্সিজেন প্লান্ট গ্রহণ করেন চট্টগ্রাম নৌবাহিনী ঘাঁটি পতেঙ্গার কমান্ডার সার্জেন্ট কমান্ডার এম মাহাবুবুর রহমান এবং ঢাকা মেডিক্যাল কলেজের পক্ষে অক্সিজেন প্লান্ট গ্রহণ করেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এম শাহরিয়ার কবির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023