শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গণের একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা। অস্ত্র হাতে জীবনবাজি রেখে যিনি মুক্তিযুদ্ধে রণাঙ্গণে সেক্টর কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছেন। যার নামের আদ্যাক্ষর নিয়ে মুক্তিযুদ্ধে গড়ে ওঠেছিল প্রথম ব্রিগেড ‘জেড ফোর্স’। একজন সংগঠক ও রণাঙ্গণের অকুতোভয় যোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে যিনি অর্জন করেছেন জীবিত যোদ্ধাদের জন্য নির্ধারিত সর্বোচ্চ ‘বীর উত্তম’ খেতাব। দেশের বরেণ্য মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জিয়াউর রহমান সম্পর্কে প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে।

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত বুধবার বিকালে শহরের টিএমএসএস অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড. একেএম মাহবুবুর রহমান, সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা এড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, মাহবুবুর রহমান বকুল, ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডা. মামুনুর রশিদ মিঠু, ডা. আজফারুল হাবিব রোজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, কেএম খায়রুল বাশার।
এছাড়া বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীরউত্তমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ড্যাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে এবং বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023