শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শিবগঞ্জ পল্লীতে নেপিয়ার ঘাস চাষ করে অনেক লাভবান হচ্ছে কৃষকগন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

শিবগঞ্জ ( বগুড়া ) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে পল্লীতে খরের সংকট, নেপিয়ার ঘাস চাষ করে কৃষকগন অনেক লাভবান হচ্ছে। পল্লী  গ্রামে প্রতি ঘরে ঘরে গোবাদি পশু পালন করে থাকে । এই গোবাদি পশুর খাবার হিসাবে ব্যাবহার হয় খর , চালের গুড়া, ভুষি,ঘাস ইত্যাদি ।অনেকেই আবার গরুর খামার করে সেখানে ১০ থেকে৪০/ ৫০ টি গরু পালন করে ।ফলে কিছু দিনের মধ্যে গোখাদ্যের অভাব দেখা দেয় । তখন এক মাত্র ভরসা খুদের (ভাঙ্গা চাউলের ) ভাত ও নেপিয়ার ঘাস। এই নেপিয়ার ঘাস এখন পল্লী গ্রামের মাঠে মাঠে দেখা যায় । গরুর খাবার হিসেবে কৃষক অন্যান্য ফসলের পাশা পাশি নেপিয়ার ঘাস চাষ করে । অনেকেই আবার বানিজ্যিক হিসাবে এই ঘাস চাষ করে অনেক লাভবান হয়েছে । পশ্চিম জাহাহাঙ্গীরাবাদ গ্রামের কৃষক ফরিদ জানায়, “অন্যান্য ফসলের তুলনায় নেপিয়ার ঘাসের উৎপাদন খরচ অনেক কম এবং জমিতে একবার ঘাস লাগালে ৪০/৪৫ দিন পর পর ঘাস কাটা যায় । বৎসরে ৮ বার ঘাস কাটা পরে মাঝে মাঝে শুধু একটু নিরানী ও সার দিতে হয় । এতে করে এক বিঘা জমি থেকে বৎসরে প্রায় এক লক্ষ টাকা ঘাস বিক্রি করা যায় । অনেক সময় খামারীরা জমি থেকে ঘাস নিয়ে যায় । তাছারা শিবগঞ্জ হাট, আলিয়ারহাট সহ বিভিন্ন হাটে এই ঘাস পাইকারী বিক্রি করা যায় ” । কৃষক ছামছুল হক জানায় , ” আমার ৩ টি গরুর জন্য প্রতি দিন আলিয়ারহাটথেকে ঘাস ক্রয় করতে অনেক টাকা লাগত ।এখন ১০ শতক জমিতে নেপিয়ার ঘাস চাষ করায় নিজের গরুর চাহিদা মিটিয়ে কিছু ঘাস বিক্রি করা যায়। এলাকার অনেকেই এখন নেপিয়ার ঘাস চাষে ঝুকে পরছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023