শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দেশে ফিরলেন কাবুলে আটকে পড়া ৬ বাংলাদেশি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

আফগানিস্তানের কাবুল থেকে উদ্ধার হওয়া ১২ জন বাংলাদেশির মধ্যে ছয়জন দেশে ফিরেছেন। কাতারের রাজধানী দোহা থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত সাড়ে ১১টার দিকে তারা ঢাকায় ফেরেন।

বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে দেশে ফেরার উদ্দেশে কাতারের দোহা থেকে প্রথমে দুবাই যান তারা। পরে সেখান থেকে তাদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪ ফ্লাইট রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দেশে ফেরা ছয় প্রকৌশলী হচ্ছেন- রাজীব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মো. নজরুল ইসলাম, ইমরান হোসাইন, আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।

তারা আফগানিস্তানের মোবাইল ফোন অপারেটর আফগান ওয়্যারলেসে কর্মরত ছিলেন।

জানা গেছে, গত ২৬ আগস্ট কাবুল থেকে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন ১৫ বাংলাদেশি। কিন্তু কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণের পর তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে।

পরে তাদের মধ্যে ১২ জনকে দুই দফায় শনিবার (২৮ আগস্ট) মার্কিন বিমানবাহিনীর সহায়তায় কাতারে নিয়ে যাওয়া হয়। বাকি তিনজন এখনও কাবুলে অবস্থান করছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023