শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

বিএনপির নেতাকর্মীদের আইনি সহায়তা দিতে সেল গঠন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের আইনি সহায়তা দিতে ‘আইন সহায়তা কমিটি’ গঠন করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মহানগর বিএনপি এ তথ্য জানায়। সংশ্লিষ্ট শাখার মিডিয়া উইং জানিয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আইন সহায়তা কমিটি গঠন করেছেন সংগঠনের শাখা কমিটির আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু। এতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের আইনগত সহায়তা দেওয়ার জন্য প্রতিটি থানাভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির দায়িত্বে রয়েছেন আইনজীবী-হোসাইন আব্দুর রহমান, মহিউদ্দিন চৌধুরী, রমজান আলী খান, মাসুদ রানা, রফিকুল ইসলাম, সোহাগ, সাইদুর রহমান মাইনুল প্রমুখ।

এছাড়া, করোনা সহায়তা ‘হেল্প সেন্টার’ চালু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মোশারফ হোসেন খোকন এই সেলের আহ্বায়ক হিসেবে রয়েছেন। সদস্য রয়েছেন আরও ১৬ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023