শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদূরে বাসের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইক এর যাত্রী আল আমিন (৩১) ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় চালক মোতাহার হোসেন (৩০) আহত হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আদমদীঘির বাবলাতলি এলাকার পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন আদমদীঘির মুরইল বাজারের শরফুল ইসলামের ছেলে। আহত চালক মোতাহার হোসেন উপজেলার পুশিন্দা কোলাদীঘি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আহত মোতাহারকে গুরুতর অবস্থায় প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ওই স্থানে নওগাঁগামী একটি অজ্ঞাত বাস মুরইলগামী ইজিবাইককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত আল আমিনকে উদ্ধার ও দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023