শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দুপচাঁচিয়ায় ১৫ ও ২১ আগস্ট দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

১৯৭৫ সালের ১৫আগস্ট জাতীয় শোক দিবস ও ২০০৪সালের ২১আগস্ট গ্রেনেড হামলা দিবস  উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান আঙ্গুরের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সদস্য ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শুভ্রা রানী চক্রবর্তী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এনকে আলম, রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শাহরিয়ার শাওন, সাংগঠনিক সম্পাদক বাবলা সরদার, উপ-সহদপ্তর সম্পাদক মেহেদী হাসান, সদস্য শেখ রাসেল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাঈমুর রহমান জিহাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আলী প্রামানিক, ছাত্রলীগ নেতা সোলাইমান প্রাং সৌরভ, জাহিদ হাসান সৃষ্টি, মুন্না প্রমুখ। আলোচনা সভার শুরুতে ১৫আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শাহাদতবরণকারী ও ২১আগস্ট গ্রেনেড হামলায় আইভী রহমান সহ নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে ১৫আগস্ট ও ২১আগস্টে শাহাদতবরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023