শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

রাজধানীতে ‘পরকীয়া’র জেরে স্বামীর হাতে স্ত্রী-সন্তান খুন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে পরকীয়ার জেরে হাতুড়ি ও বালিশচাপা দিয়ে স্ত্রী এবং দেড় বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নিহতের নাম- রোমা আক্তার (২৭) ও তার সন্তানের নাম রিশাদ।
সোমবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে মীরহাজীরবাগ মতি মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পরকীয়ার জের ধরে পারিবারিক কলহের কারণে ওই নারীর স্বামী আব্দুল অহিদ হাতুড়ি ও বালিশচাপা দিয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে। ঘটনার পর থেকে আব্দুল অহিদ পলাতক।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও বালিশ জব্দ করা হয়েছে। আসামি ধরতে ও বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023