শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় অজ্ঞাতনামা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরের নারুলী এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার  সকালে শহরের নারুলী সুলতান পট্টি এলাকায় রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার সকালে রেল লাইনের পাশে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলানো এক যুবকের মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরনে হাফ প্যান্ট ও গেঞ্জি ছিল। গলায় প্লাস্টিকের রশি দিয়ে ফাঁস দেয়া কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।  ধারনা করা হচ্ছে রাতের যে কোন সময় ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। পরে লাশটি উদ্ধার করে ময়ানাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023