শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

৯ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে সাড়ে নয় কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টায় মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মহাস্থান নামাপাড়া এলাকার কুরু ফকিরের ছেলে লেবু মিয়া (৩৪) ও তার স্ত্রী সিমা আক্তার (২৮) এবং মহাস্থান পাথরপাড়া এলাকার কামাল হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) স্বপন মিয়া একটি দল নিয়ে উপজেলার গড় মহাস্থান নামাপাড়া এলাকার লেবু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় সাড়ে নয় কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023