গাবতলী(বগুড়া)প্রতিনিধি
শ্রী কৃষ্ণের জন্মষ্টামী উৎসব উপলক্ষে (৩০ আগষ্ট) সোমবার বগুড়ার গাবতলীর সুখানপুকুরে সনাতন সৎ সংঘের আয়োজনে চামুরপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা সনাতন সৎ সংঘের সভাপতি অশোক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু ধন্য গোপাল সিংহ। সুখানপুকুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক পলাশ রায় পলানের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পুজা উৎযাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক বিমল চন্দ্র রায়, নেপালতলী ইউনিয়ন আ”লীগের সভাপতি নিলাদ্রি শিখর বিটু সিং, অবসরপ্রাপ্ত শিক্ষক শরৎ চন্দ্র রায়, ইউপি সদস্য আমজাদ হোসেন, আ”লীগ নেতা পরিমল সরকার, মিঠু অধিকারী , উদয় সিং, সুমন কর্মকার, বিপুল চন্দ্র, রতন সিংহ, পরিথোশ সরকার, সুসিল, বিশ্ব নাথ প্রমূখ। আলোচনা সভা শেষে মাস্ক বিতরন করা হয়।