শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আদমদীঘিতে ভ্যানচালককে খুন, দুই মাস পর রহস্য উদঘাটন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার আদমদীঘিতে গলায় গামছা পেঁচিয়ে, দুই হাত-পা বেঁধে ভ্যানচালক শামীম আলমকে হত্যা করেছে আন্তঃজেলা অটোভ্যান ছিনতাইকারী চক্রের সদস্যরা। শামীমকে হত্যার পর অটোভ্যান নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এসব তথ্য জানান।

গত ২৪ জুন সকাল ৮টার দিকে আদমদীঘি থানার ধানতলা ইউনিয়নের পুকুরিয়া গ্রামের রাস্তার পূর্ব পাশ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শামীম আলম নওগাঁ জেলার রানীনগর থানার বেলতলা গ্রামের সেকেন্দার ফকিরের ছেলে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-বগুড়ার আদমদীঘি উপজেলার জিনুইর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রানা (২৫), একই এলাকার বাবলু শেখের ছেলে মো. জনি (২১), আদমদীঘি উপজেলার কোমারপুর খাডির পাড় এলাকার জাবাইদুলের ছেলে মিঠু (২২) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ঢেকুঞ্জা গ্রামের মৃত ছামসুল সরদারের ছেলে মো. শাহিন (৩৫)। গ্রেফতার শাহিনের কাছ থেকে নিহত শামীমের অটোভ্যান উদ্ধার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদমদীঘি থানার উপ-পরিদর্শক সোলায়মান আলী জানান, অটো ভ্যানচালক শামীমকে হত্যার পর আন্তঃজেলা অটোভ্যান ছিনতাই চক্রের সদস্যরা অটোভ্যান নিয়ে পালিয়ে যায়। ভ্যানচালক শামীম আলমের মরদেহ উদ্ধার হওয়ার পর তার ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত আন্তঃজেলা অটোভ্যান ছিনতাইকারী চক্রের চারজনকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, মোতাহার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ ও আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রবিবার দুপুরে গ্রেফতার ব্যক্তিদের জেলা আদালতে পাঠানো হবে। আন্তঃজেলা ছিনতাইকারী চক্রটির আরও তথ্য উদঘাটনের জন্য তাদের তিনদিনের রিমান্ড আবেদন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023