শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ঢামেকে পিলখানা হত্যা মামলার আসামির মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

আলোচিত পিলখানা হত্যা মামলার আসামি মো: গুলজার হোসেন (৬০) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৮ অগাস্ট) ভোরে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী রিপন জানিয়েছেন, গুলজার হোসেন বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেকে মর্গে রাখা হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে বিডিআর বিদ্রোহ মামলার এক আসামি অসুস্থ অবস্থায় ভোরে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে নিয়ে আসা হয়। সকালের দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এরইমধ্যে বিষয়টি কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023