শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু : আহত এক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় রহিমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রহিমা বেগম উপজেলার তারাজুন গ্রামের ফজলুর রহমানের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী ফজলুর রহমান আহত অবস্থায় বর্তমানে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে ফজলুর রহমান তার স্ত্রী রহিমা বেগমকে সঙ্গে নিয়ে তার মেয়ের বাড়ি থেকে অটোভ্যান যোগে নিজ বাড়ি তারাজুন যাচ্ছিল। পথিমধ্যে দুপচাঁচিয়া–নওগাঁ সড়কের তিষিগাড়ী নামক স্থানে নওগাঁ থেকে বগুড়াগামী একটি মাইক্রোবাস তাদের অটোভ্যানকে ধাক্কা দিলে তারা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রহিমা বেগমের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023