শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

জয়পুরহার পাঁচবিবিতে ধানক্ষেত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

জয়পুরহাটে পৃথকস্থানের  ধান ক্ষেত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার  সকালে জেলার পাঁচবিবি উপজেলার ছালাখুর এলাকার ধান ক্ষেত থেকে মনোয়ারুল ইসলাম (২৮) ও ক্ষেতলাল উপজেলার দাশরা এলাকার আরো একটি ধানক্ষেত থেকে গোলাম মওলা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পাঁচবিবি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ছালাখুর এলাকার   কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে ধান ক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তাকে হত্যার পর কে বা কারা ধানক্ষেতে ফেলে রেখে গেছে। নিহত মনোয়ারুল ইসলাম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গ্রামের বাবু মিয়ার ছেলে।

এদিকে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) নৃরেন্দ্রনাথ মন্ডল জানান, ক্ষেতলাল পৌর শহরের একটি দোকানে গোলাম মওলা কাজ করতেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছিলেন তিনি। উপজেলার দাশরা গ্রামে একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে  খব দেয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সম্ভবত তাকে হত্যা করে দুবৃত্তরা পালিয়ে যায়। নিহত গোলাম  মওলা  উপজেলার দাশরা গ্রামের মনসুর রহমানের ছেলে।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, ঘটনা দুটির রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023