শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

জয়পুরহাটে তালেবান পরিচয়ে বিচারককে চিঠি, থানায় জিডি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

জয়পুরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জজ) মো: রুস্তম আলীকে তালেবান গোষ্ঠীর পরিচয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ চলবে তালেবানের অধীনে। বিচার হবে কোরআন-সুন্নাহ অনুযায়ী। কোর্টে যাওয়ার সময় বিচারক, আইনজীবী, মুহুরি সবাইকে মাথায় তালেবান পাগড়ি পরতে হবে। আদালতের আশেপাশে পুলিশ থাকবে না।’

পরে বিচারক রুস্তম আলীর পক্ষ থেকে এ বিষয়ে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত চিঠির প্রকৃত প্রেরককে খোঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে।

বিচারক রুস্তম আলী এই চিঠির ব্যাপারে পুলিশ সুপারকে অবগত করলে তিনি তখনি বিষয়টি গুরুত্বের সাথে নেন এবং এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকারি কৌশলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ ব্যাপারে বলেন, তালেবান নামধারী গোষ্ঠীর বিচারকের উপর নিছক একটি হুমকি মাত্র। তবে এদেরকেও খুঁজে বের করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা উচিত।

শুক্রবার এ বিষয়ে ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, ওই চিঠিতে দেয়া ঠিকানা অনুযায়ী- জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দুর্গাদহ এলাকায় মো: আশরাফ আলি নামে চিঠির প্রেরকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এছাড়া চিঠিটি পড়ে প্রাথমিকভাবে চিঠিটির বক্তব্য এবং লেখা ও ভাষা দেখে ক্লাশ এইট-নাইনে পড়া কারো হাতের লেখা হতে পারে বলে মনে হয়েছে।

সূত্র : ইউএনবি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023