শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

গুলশানে আবাসন প্রতিষ্ঠানে অভিযান, বিদেশি মদসহ আটক ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা
রাজধানীর গুলশানে একটি আবাসন ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গুলশান-১ এর ১২৮ নম্বর রোডের ৬ নম্বর বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেন অধিদপ্তরের কর্মকর্তারা। তারা এ সময় ফয়সাল, গাড়ি চালক ইব্রাহিম ও আলম নামে তিন জনকে আটক করেন।
১২৮ নম্বর রোডের ৬ নম্বর বাসা ছাড়াও একই এলাকার ১১৩ নম্বর রোডের কালাম রিয়েল এস্টেটের অফিসেও অভিযান চালান কর্মকর্তারা। সেখান থেকেও বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় দুটি গাড়িও জব্দ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অধিদপ্তরের কাছে তথ্য ছিল, কালাম রিয়েল এস্টেট নামের একটি প্রতিষ্ঠানের মালিকের ছেলে ফয়সাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর উপ-পরিচালক রাশেদুজ্জামান। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মেহেদী হাসান।
অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে রাশেদুজ্জামান বলেন, আবাসন ব্যবসার আড়ালে ফয়সাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকের ব্যবসা করে আসছিলেন। তার বাসার আলমারি থেকে শুরু করে সব জায়গায় মদের বোতল পাওয়া গেছে।

তারা এসব মদ কোথা থেকে সংগ্রহ করত কিংবা কতদিন ধরে সংগ্রহ করে তাদের কাছে কারা পৌঁছে দিত তা তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যাবে। আমরা মাত্র তাদেরকে আটক করেছি, জিজ্ঞাসাবাদও করব। এছাড়া তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023