শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় যমুনার পানি বৃদ্ধি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় যমুনার নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী এলাকায় বন্যা দেখা দিয়েছে। উজান থেকে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার বিকেল ৩টায় যমুনার নদীর মথুরাপাড়া পানি মাপের স্টেশনে ১৬ দশমিক ৮০ সেন্টিমিটার দিয়ে বইছে। এ পয়েন্টে যমুনার নদীর বিপৎসীমার ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। সেই হিসেবে বিকেল ৩টায় বগুড়ায় যমুনা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয়ের খাল-বিলে পানি ঢোকায় নদীর তীরবর্তি মানুষরা নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। অনেকেই আবার স্থানীয় বন্যা আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, এখনো নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেনি।

পানি উন্নয়ন বোর্ড বগুড়ার সারিয়াকান্দি উপজেলার উপবিভাগীয় প্রকৌশলী আব্দুর রহমান তাসনিয়া জানান, যমুনার নদীর পানি বৃহস্পতিবার বিকাল থেকে বিপৎসীমার উপর দিয়ে দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধিতে উপজেলার কাজলা, কর্ণিবাড়ী, বোহাইল, চালুয়াবাড়ী, সারিয়াকান্দি সদর, হাটশেরপুর, চন্দনবাইশা এলাকার নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। শুক্রবার বিকেল ৩টায় যমুনার নদীর মথুরাপাড়া পানি মাপের স্টেশনে ১৬ দশমিক ৮০ সেন্টিমিটার দিয়ে বইছে। যমুনার পাশাপাশি বাঙালি নদীতেও পানি বাড়ছে। বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়াসহ বিভিন্ন স্লুইচ গেট দিয়ে বিভিন্ন গ্রামের খাল-বিল ও পুকুরে পানি ঢুকতে শুরু করেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শুক্রবার সকাল ৬টায় ও ৯টায় যমুনা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেলা ১২টায় বিপৎসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হতে শুরু করে। এরপর বেলা ৩টায় বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যমুনা খরস্রোতা নদী। কয়েকদিন ধরেই নদীতে পানি বাড়তে শুরু করেছে। শুক্রবার বিকেল ৩টায় যমুনা নদীর পানির স্রোতে বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত কোন নিম্নাঞ্চাল প্লাবিত হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023