শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

১৭ অক্টোবর থেকে খুলছে বিশ্ববিদ্যালয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

আগামী ১৭ অক্টোবর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এর আগে টিকা সংক্রান্ত সব বিশ্ববিদ্যালয় থেকে ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) তথ্য পাঠাতে হবে। যে বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সে বিশ্ববিদ্যালয়ের আবাসন হলসহ সব কার্যক্রম শুরু করতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে টিকা প্রদান সাপেক্ষে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আগামী ১৭ অক্টোবর থেকে খুলতে পারবে। এ বিষয়ে টিকা দানের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্ব স্ব বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়।

বৈঠকে অংশ নিয়েছেন ইউজিসি সদস্য প্রফেসর দিল আফরোজা বেগম। বাংলাদেশ জার্নালকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খুলতে এখন একটিই সমস্যা তা হলো শিক্ষার্থীদের তথ্য। কোন শিক্ষার্থী টিকা নিয়েছেন, কবে নিয়েছেন সে সংক্রান্ত কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা আমাদের জানাতে পারে নি।

তিনি বলেন, অন্তত এক ডোজ টিকা শিক্ষার্থীদের না দিয়ে বিশ্ববিদ্যালয় খোলা হবে না। অথবা যাদের টিকার সার্টিফিকেট আছেন তারা শ্রেণি পাঠে সরাসরি অংশ নিতে পারবেন। তবে দীর্ঘ ২ মাস ধরে শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের কোন সমাধান এমন কী বিশ্ববিদ্যালয়গুলো এ সংক্রান্ত তথ্য আমাদেরকে দিতে ব্যর্থ হয়েছে।

ইউজিসির সদস্য বলেন, শিক্ষার্থীদের তথ্যগুলো পেলে আমরা নির্বাচন কমিশন অথবা স্বাস্থ্যমন্ত্রণালয়ের সঙ্গে কোন একটি চুক্তি করতে পারতাম। কোন বিশেষ ব্যবস্থায় টিকা অথবা এনআইডি কার্ডের ব্যবস্থা করা যেতো। কিন্তু এখন পর্যন্ত তথ্য না থাকায় কোনো সমাধান আসেনি।একারণে তিনি শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023