শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

রাজশাহী মেডিকেলে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। ৮১ দিন পর এটিই সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে দুজন মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন ও নওগাঁর একজন।

রোগী ভর্তির বিষয়ে রামেক পরিচালক বলেন, গত একদিনে রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। রামেকে করোনায় আক্রান্ত হয়ে ৯২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ৯৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪১৮টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১৯০ জন।

করোনা পরীক্ষার বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৪৬টি নমুনা পরীক্ষায় ২৮ জনের ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৫৫৩টি নমুনা পরীক্ষায় ৬৫ জনের পজিটিভ রিপোর্ট আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023