সাদুল্যাপুরে সেনাবাহিনীর তত্ত্ববধানে নির্মিত ঘর হতদরিদ্র সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সেনাবাহিনীর তত্ত্ববধানে নির্মিত আশ্রায়ন প্রকল্পের ত্রিশটি ঘর হতদরিদ্র সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে সেনাবাহিনীর ক্যাপ্টেন আবু সালেহর নিকট থেকে প্রথমে ঘরগুলো বুঝে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম। এর পর সেগুলো সুবিধাভোগীর মাঝে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর রংপুর এড়িয়ার ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ৬৬ পদাতিক ডিভিশনের তত্ত্ববধানে ৫৪ লক্ষ টাকা ব্যায়ে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, নলডাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023