শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে গণপরিবহনে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গণপরিবহনে ডাকাতির ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৫ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জিয়া।

গ্রেফতার চার জন হলো– জেলার ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকার আফজাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন, মহসীনের ছেলে লাল্টু মিয়া, ইউসুফ আলীর ছেলে আব্দুল জাব্বার এবং আব্দুল শুকুরের ছেলে মোখলেসুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের অধিনায়ক বলেন, ‘সোমবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আনোয়ার হোসেনকে ডাকাত হিসেবে শনাক্ত করেন ডাকাতির ঘটনায় আহত বাসের একজন চালক। তার স্বীকারোক্তি অনুয়ায়ী অন্য তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে।’

র‌্যাব জানায়, এ ঘটনায় ভোলাহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ডাকাতি হওয়া মালামাল ও অর্থ উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

গত ২৩ আগস্ট রাত ৮টার দিকে ভোলাহাট-কানসাট সড়কের ফলিমারি বিল এলাকায় তিনটি নাইটকোচে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় বাসের যাত্রীদের মারধর করা হয় এবং নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023