শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় কমেছে করোনা আক্রান্ত’র সংখ্যা ও মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে করোনায় ৪জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ জন ও সুস্থ হয়েছেন ৬৮ জন। বুধবার বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মারা যাওয়া ৪জনের মধ্যে বগুড়ার ৩জন হলো, বগুড়া সদরের শিউলী বেগম(৬০), দুপচাঁচিয়ার মোমতাজুর রহমান(৭৭) এবং শিবগঞ্জের জাহিদুল ইসলাম (৬৫)। এছাড়া একজন অন্য জেলার বাসিন্দা।

মঙ্গলবার বগুড়ায় মোট ৩৫৮টি নমুনার ফলাফলের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪২জনের পজিটিভ, এন্টিজেন পরীক্ষায় ৫জন করোনা পজিটিভ । এছাড়া টিএমএসএস ল্যাবে ৩জনের করোনা পজিটিভ হয়েছে।

নতুন আক্রান্ত ৫০জনের মধ্যে সদরের ৩৮, কাহালুর ৩, শাজাহানপুরের ৩, ধুনটের ২, সারিয়াকান্দি,  আদমদীঘি,  নন্দীগ্রাম ও শেরপুরে একজন করে।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৫২জন,  সুস্থ হয়েছেন ১৯হাজার ৯০০জন, মোট মৃত্যু হয়েছে ৬৫২জনের। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রয়েছেন ৩শ’ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023