শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

স্বামীকে খুন করে নিজেই সংবাদ সম্মেলনে চাইলেন বিচার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রায় পাঁচ মাস আগে (২৭ মার্চ) নিজ কক্ষে এক ক্যাবল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যার পরদিনই ‘পরকীয়া প্রেমিক’র সঙ্গে মিলে স্বামী হত্যার পর বিচারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন স্ত্রী। সেখানে স্বামীকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে কান্নায় ভেঙেও পড়তে দেখা যায় তাকে। তবে হত্যাকাণ্ডের প্রায় পাঁচ মাস পর এর রহস্য ভেদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, নিহতের স্ত্রী ও তার প্রেমিক মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বুধবার (২৫ আগস্ট) পিবিআই-এর উপপরিদর্শক (এসআই) সালেহ ইমরান বিষয়টি নিশ্চিত করেন।

 

ওই ক্যাবল ব্যবসায়ীর নাম ইলিম সরকার (৪২)। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকার ফজল সরকারের ছেলে ও মহল্লায় ক্যাবল ব্যবসা করতেন। এ ঘটনায় নিহতের বাবা হত্যাকাণ্ডের পরদিন আশুলিয়া থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

 

এ মামলায় সোমবার (২৩ আগস্ট) রাতে আশুলিয়া থেকে স্ত্রী ক্যামেলি বেগম ও প্রেমিক পিন্টুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজনকে আজ আদালতে পাঠালে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠায়। এছাড়াও ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান পিবিআই-এর এসআই সালেহ ইমরান।

 

পিবিআই সূত্র জানায়, ইলিম-ক্যামেলি ১৪ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন। তাদের ১০ বছরের একটি ছেলে ও সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এদিকে ২০১৯ সালে বিদ্যুতের মিটার লাগানোর সুবাদে ক্যামেলির সঙ্গে পিন্টুর পরিচয় হয়। এরপর থেকেই তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে ক্যামেলির স্বামী বিষয়টি জেনে গেলে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এক পর্যায়ে ইলিম সরকার বিষয়টি পরিবারের কাছে প্রকাশ করার হুমকিও দেন। এতে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন স্ত্রী। পরে পরিকল্পনা অনুযায়ী ২৭ মার্চ রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। সকালে প্রেমিক পিন্টুসহ কয়েকজন ভাড়াটে খুনি ভেতরে প্রবেশ তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় কক্ষের দরজায় পাহারায় ছিলেন নিহতের স্ত্রী।

 

এদিকে, ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য ক্যাবল ব্যবসা নিয়ে কোন্দলের যেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রচারণা করতে থাকেন ক্যামেলি বেগম। এমনকি ২৮ নিজেই সংবাদ সম্মেলন ডেকে বিচারের দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023