শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সংক্ষিপ্ত আকারে হলেও সমাপনী পরীক্ষা নেওয়ার প্রস্তুতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

সংক্ষিপ্ত আকারে হলেও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা সংক্রান্ত সব প্রস্তুতি রয়েছে সরকারের। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে গতবারের মতো মূল্যায়ন করা হবে।

 

মঙ্গলবার (২৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

 

তিনি বলেন, ‘আমরা চাচ্ছি তাড়াতাড়ি স্কুল খুলে দিতে। প্রধানমন্ত্রী দুটি মিটিংয়ে একই কথা বলেছেন। আমাদের সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। যাতে যেকোনো সময় স্কুল খুলে দিয়ে কাজ করা যায়। আগে তাদের একটি পরিকল্পনা ছিল যে ধাপে ধাপে খোলা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়তো দুইদিন করা; প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য সপ্তাহে একদিন করে খোলা। এভাবেই করতে চাচ্ছেন।’

 

পরীক্ষার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরির চিন্তা করছি। সেটা সমাপনীতেও ব্যবহার হবে। সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পরীক্ষা নিয়ে মূল্যায়ন করে রেজাল্ট দেওয়া হবে। সশরীরে পরীক্ষা যদি নিতে না পারা যায়, তাহলে মূল্যায়নের ভিত্তিতে ফল দেওয়া হবে। স্কুল খুলতে পারলে পরীক্ষা নেওয়া হবে। সেপ্টেম্বরে খুলতে পারলেও প্রস্তুতি আছে, অক্টোবরে খুলতে পারলেও প্রস্তুতি আছে। বাড়ির কাজ (ওয়ার্কসিট) দেওয়া হচ্ছে সিলেবাস অনুযায়ী, এটিও একটি মূল্যায়ন। এটি দেওয়ার কারণে সারাদেশে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সম্পৃক্ততা রয়েছে। করোনা পরিস্থিতি অস্বাভাবিক থাকলে গতবারের মতো মূল্যায়ন করা হবে।’

 

স্কুল খোলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, ডব্লিউএইচও সবাই মিলে একটা সিদ্ধান্ত তো লাগবে। স্কুল হুট করে তো খুলে দেওয়া যাবে না। আরেকটু স্বাভাবিক হলে হয়তো খোলা যেতে পারে।’

 

সে ক্ষেত্রে অক্টোবরের আগে সম্ভব কি-না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা ঠিক বলতে পারব না। যেকোনো সময় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে, প্রস্তুত আছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023