শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বৃষ্টি বেড়েছে উত্তর-মধ্যাঞ্চলে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

ভাদ্রে হঠাৎই সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু (বর্ষা)। এর প্রভাবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বৃষ্টি বেড়েছে। এই বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) ভাদ্রের ৯ তারিখ। গতকাল ঢাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। গত রাতও ছিল বৃষ্টি মুখর। আর আজ সকাল থেকেই ঢাকার আকাশের মুখ ভার।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশালে খুবই সামান্য বৃষ্টি হয়েছে। উত্তরের রংপুর, রাজশাহী এবং মধ্যাঞ্চলের ঢাকা, ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত ছিল বেশি। বৃষ্টি বেড়েছে সিলেটেও। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, ৮৪ মিলিমিটার। ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিন আবহাওয়া মোটামুটি এমনই থাকবে থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023