শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে ৩০ পরিবহনে গণডাকাতি, কান-নাক ছিঁড়ে নিয়ে গেছে গহনাও

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঢাকাগামী ৩০টিরও বেশি যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। নৈশকোচ, ট্রাক ও মোটরসাইকেলসহ সকল পরিবহনে তাণ্ডব চালায় সশস্র ডাকাতরা। এ যাবৎকালের বড় ডাকাতির ঘটনা এটি।

 

সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভোলাহাটের ফলিমারির বিলে দেশিয় অস্ত্র, বাঁশ, রড নিয়ে সাধারণ যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ১৫/২০ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল। এ সময় গাড়ির স্টাফদের বেধরক পেটায় তারা এবং নারীদের শ্লীলতাহানিও করে।

 

জানা যায়, ভোলাহাট থেকে ছেড়ে আসা নাইট কোচ চাঁপাই ট্রাভেলস, মিন্টু এন্টারপ্রাইজসহ ৩০ এর অধিক গাড়ির গতিরোধ করে গণডাকাতি করে সংঘবদ্ধ সশস্র একটি দল। এর মধ্যে চাঁপাই ট্রাভেলস এর এক মহিলা যাত্রীর কান-নাক ছিড়ে গহনা নিয়ে গেছে।

 

বাসযাত্রী ভোলাহাট উপজেলার বীরশ্বরপুর গ্রামের এক বাসিন্দা জানান, আমাকে ও আমার স্ত্রী পিটিয়ে সাড়ে ১২ হাজার টাকা, ১ ভরি স্বর্ণের অলংকার নিয়ে গেছে ডাকাতরা।

 

আরেক যাত্রী বলেন, ‘অস্ত্র দেখিয়ে আমার কাছ থেকে ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে তারা।’

 

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। মুহুর্তে ডাকাতদল এ ঘটনা ঘটিয়ে সটকে পড়ে। তাদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023