স্টাফ রিপোর্টার, বগুড়া
গতকাল সোমবার বগুড়া সদরের গোকুল ইউনিয়নের ছোট ধাওয়াকোলা গ্রামে বাদ জোহর ছাদঢালাইয়ের উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন, মসজিদ কমিটির মোখলেছার রহমান মুকুল, মজিবর রহমান, মঞ্জু ভান্ডারী প্রমুখ। দোয়া পরিচালনা করেন মোকামতলা জামে মসজিদের খতিব মাওলানা আমিনুর রহমান।