শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

সারিয়াকান্দিতে টিকা দিতে যাওয়ার পথে প্রাণ গেল মুক্তিযোদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার সারিয়াকান্দিতে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য যাবার পথে অটোভ্যান উল্টে হাফিজুর রহমান (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় চারজন নারী যাত্রী আহত হন।

তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বেতিয়ারকান্দি গ্রামের মৃত ইশরাক আলীর ছেলে। তার ছেলে একজন উপ-সচিব। বাড়ি গাবতলী উপজেলায় হলেও তিনি সীমান্ত সংলগ্ন সারিয়াকান্দি উপজেলায় মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনসহ সব কার্যক্রম করে থাকেন। তিনি করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য সোমবার দুপুরে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশাভ্যানে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন।

পথিমধ্যে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চরকাটাখালি এলাকায় ফিডার রোডে পৌঁছেলে সামনে চালক একটি মোটরসাইকেল দেখে জোরে ব্রেক করেন। এতে ভ্যানটি সড়কের উপর উল্টে গেলে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান মারা যান। আহত হন টিকা নিতে আসা প্রতিবেশি ও ভ্যানের যাত্রী নাজিরা বেগম (৬০), রুনা আকতার (১৪), মৌসুমী খাতুন (২৪) ও মরিয়ম বেগম (৪৫)। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, দাফনের আগে গার্ড অব অনার দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023