শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

মায়ের ছোড়া কাঠের আঘাতে মেয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মায়ের ছোড়া কাঠের টোকরার আঘাতে ৮ বছরের শিশু দোলা আক্তারের মৃত্যু হয়েছে।

 

রবিবার দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়নের উত্তর ফুরসাইল এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, ফুরসাইল গ্রামের দুলাল শেখের মেয়ে দোলা আক্তার পুকুরে গোসল করতে নামলে মা রুপা আক্তার তাকে উঠতে বলে। কিন্তু পুকুর থেকে দোলা আক্তার উঠতে না চাইলে মা রুপা আক্তার উত্তেজিত হয়ে কাঠের টোকরা পানির মধ্যে ছুঁড়ে মারলে তা গিয়ে মেয়েটির মাথায় লাগে। এতে দোলা আক্তার গুরুতর জখম হয়।

 

পরে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে মৃত শিশু দোলা আক্তারের মা রুপা আক্তার পলাতক রয়েছেন।

 

এ বিষয়ে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগার হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023