শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শাজাহানপুরে ২ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে ৩৩৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া। গ্রেফতারকৃতরা হলো, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ইসলামবাগ গ্রামের মৃত আব্দুল ওয়াহিদ খাঁনের ছেলে তাজু খাঁন (৩২) এবং একই উপজেলার রসুলপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আসলাম হোসেন (৪৯)।

রবিবার দুপুরে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ সোহরাব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-১২ অফিস সূত্রে জানা যায়, র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া-নাটোর অভিমুখে কাভার্ড ভ্যানের মাধ্যমে মাদকের একটি বড় চালান নাটোরে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাজার এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করে। সকাল পৌনে ১০টার দিকে চেকপোস্টে মাদকবাহী কাভার্ড ভ্যানটি আটক হয়। এসময় কাভার্ড ভ্যান তল্লাশি করে ৩৩৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদকবাহী কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023