শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

করোনায় বগুড়ায় আরও ১১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯জন করোনায় ও দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রোববার (২২ আগস্ট) ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতদের মধ্যে ছয়জন বগুড়ার। এরা হলেন- সদরের মোর্শেদুল (৪৪), আনিসুর (৬৫) ও ভক্তি রানী (৫২), গাবতলীর আব্দুর রশিদ (৭০), শাজাহানপুরের জহুরা (৫০) ও নূর জাহান (৫৫)। এছাড়া বাকি তিনজন অন্য জেলার বাসিন্দা।

ডা. মোস্তাফিজুর রহমান বলেন, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া অ্যান্টিজেন পরীক্ষায় ৯ জন করোনা পজিটিভ ছিলেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২৭৯ নমুনা পরীক্ষায় ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ৩৩ জন, শেরপুর চারজন, শাজাহানপুরে তিনজন, দুপচাঁচিয়ায় তিনজন, সারিয়াকান্দি, শিবগঞ্জ ও কাহালুতে একজন করে আক্রান্ত হয়েছেন।

জেলায় এখন পর্যন্ত ২০ হাজার ৬৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৬৪৫ জন। মৃত্যু ৬৫৫ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023