দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়ার কৃতি সন্তান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক পরিচালক(জনস্বাস্থ্য) প্রয়াত ডাঃ নির্মলেন্দু চৌধুরীর পিতা নৃপেন্দ্র নারায়ণ চৌধুরী(৯২) পরোলোক গমন করেছেন। শনিবার সকাল সাড়ে সাতটায় দুপচাঁচিয়া পৌর এলাকার বোরাই মহল্লায় নিজ বাসভবনে বার্ধক্যজণিত কারণে তিনি পরোলোক গমন করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, পুত্রবধু, জামাতা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন সহ অংসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বেলা ১১টায় দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়ীতে তাঁর শবদাহ সম্পন্ন করা হয়। প্রয়াত নৃপেন্দ্র নারায়ণের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি কামরুল হাসান লিটন, শহীদুর রহমান, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, যুগ্ম সম্পাদক এম,ডি শিমুল, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, প্রচার সম্পাদক আবু রায়হান চৌধুরী, সহপ্রচার সম্পাদক আবু রায়হান প্রামানিক, সদস্য আজিজুল হক, বাহারাম আলী, খাইরুল ইসলাম দেওয়ান, আলাল হোসাইন, সেলিম রেজা, আরিফুর রহমান প্রমুখ।